বাদামের বস্তায় বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার; গ্রেফতার ১, ট্রাক জব্দ
লালমনিরহাটের আদিতমারীতে বিপুল পরিমান নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল জব্দ করেছে র্যাব-১৩। বাদামের বস্তায় সুকৌশলে ফেনসিডিল ঢুকিয়ে ট্রাকে পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে ১১৪৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশীর আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী সজল হোসেনকে ট্রাকসহ গ্রেফতার করা হয়। সজল হোসেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম এলাকার নজরুল ইসলামের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধায় র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যাবসায়ী বাদামের বস্তার আড়ালে বস্তায় ভরে সুকৌশলে ফেন্সিডিল পরিবহন করেছে। এমন তথ্যের ভিত্তিত আদিতমারী উপজেলার সাপটিবাড়ী বিসিক শিল্পনগরীর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী শুরু করে। এসময় বুড়িমারী থেকে লালমনিরহাটগামী মহাসড়কে বাদাম পরিবহনে ব্যবহৃত একট ট্রাক তল্লাশি করে বাদামের বস্তার ভেতরে বাদামের সাথে ১১৪৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সজল হোসেন(২০) কে গ্রেফতার করা হয়। এবং ট্রাকটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সজল হোসেন দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে আদিতমারী থানায় র্যাব বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ