জয়পুরহাট-০১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুর প্রার্থিতা ঘোষণা
আওয়ামী লীগ সরকারের দেশব্যাপী উন্নয়ন, সুশাসন, ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার দৃঢ় সংকল্প নিয়ে বৈরি আবহাওয়া ও বৃষ্টিকে উপক্ষো করে বিশাল এক জনসভায় আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসনে দললীয় মনোনয়ন প্রত্যাশায় নিজের প্রর্থিতা ঘোষণা করেছেন তরুণ ও উদীয়মান নেতা, জনপ্রিয় মুখ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।
জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে সন্ধা পর্যন্ত এ জনসভা অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে অতি জনপ্রিয় চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুর আহ্বানে বৈরি আবহাওয়া ও প্রচুর বৃষ্টিকে উপেক্ষা করে জনসভাস্থলে হাজারো নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত হলে বৃষ্টিতে ভিজেই তিনি মঞ্চে উঠলে নেতাকর্মী ও বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ তাকে ভালোবেসে আবেগ আপ্লুত হয়ে বৃষ্টিতে ভিজেই চেয়ারে বসে পড়ে জনসভাকে সফল করেন। এ সময় উপস্থিত সকলে তাকে জয়পুরহাট-০১ আসনে এমপি হিসেবে দেখতে চান বলে শ্লোগান দিতে থাকেন।
জনসভায় সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মোস্তাকুল ইসলাম মোস্তাকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কে এম শহীদ ইকবাল সদু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদ হোসান হিমু, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক এ টি এম আলমগীর কবির অভ্র, জেলা আওয়ামী লীগের সদস্য শেখর মজুমদার, গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা নন্দলাল পার্শী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রমজান আলী সরদার, যুগ্ম সাধারন সম্পাদক সামছুল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সরোয়ার হোসেন স্বাধীনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।
এমএসএম / এমএসএম
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান
বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ
পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন
Link Copied