ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

অভয়নগরে সাবেক ফুটবল খেলোয়াড়দের মিলনমেলা ও সম্মাননা প্রদান


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২২-৯-২০২৩ বিকাল ৬:৩২

‘ফুটবলের নবজাগরণ তৈরির রুপকল্পনায় হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের অভিলক্ষে’ যশোরের অভয়নগরে সাবেক ফুটবল খেলোয়াড়দের মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোনালী অতীত ক্লাব নওয়াপাড়া’র আয়োজনে গতকাল শুক্রবার সকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ৪জন উপদেষ্টাসহ ‘সোনালী অতীত ক্লাব নওয়াপাড়া’ পরিচালনার জন্য ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সাবেক কৃতি ফুটবলার জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক কৃতি ফুটবলার ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রবিউল হোসেন রবি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ও ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম মল্লিক, সাবেক কৃতি ফুটবলার মনিরুজ্জামান মনি, ভীম চন্দ্র দে, ফারাজী বুলবুল, আনিসুর রহমান, শফিকুজ্জামান সবুর, ফারুক হোসেন, মশিয়ার রহমান, লাভলু মোল্যা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাবেক কৃতি ফুটবলার রেজোয়ান ফারাজী।
আলোচনা সভা শেষে ১১জন সাবেক কৃতি ফুটবলারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সোনালী অতীত ক্লাব পরিচালনার জন্য উপদেষ্টা হিসেবে আলহাজ্ব রবিউল হোসেন রবি, আলহাজ্ব নাজমুল হক খোকন, ফশিয়ার রহমান গাজী ও সাইফুল হক মিন্টুর নাম ঘোষণা করা হয়। কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহবায়ক রেজোয়ান ফারাজী, সদস্য হাবিবুর রহমান হাবিব, সুজিত কুমার কুন্ডু, মনিরুল ইসলাম লাভলু, মশিয়ার রহমান, আনিসুর রহমান, ফারুক হোসেন, শফিকুজ্জামান সবুর, মনিরুল ইসলাম মনি ও আলী আকবরের নাম ঘোষণা করা হয়।
সভায় সকলের সম্মতিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বর্তমান সময়ের ৪০ জন ফুটবল খেলোয়াড় বাছাইয়ের পর ঢাকা (বাফুফে) থেকে প্রথম শ্রেণির ক্রীড়াবিদের তত্ত্বাবধানে একটি ফুটবল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক মাস প্রশিক্ষণ শেষে পুনরায় খেলোয়াড় বাছাইপূর্বক একটি আদর্শ, সুদক্ষ, চৌকশ ফুটবল টিম গঠনের মাধ্যমে অভয়নগরের হারানো ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়। আর এর সার্বিক পরিচালনায় ‘সোনালী অতীত ক্লাব নওয়াপাড়া’ থাকবে বলে ঘোষণা করা হয়।  

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান