ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আবারো নৌকায় ভোট দিনঃ আমিনুল ইসলাম আমিন


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৩-৯-২০২৩ দুপুর ১২:২৬
আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বিগত সাড়ে ১৪ বছরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার ডায়নামিক নেতৃত্বে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে  শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছেন বলেই বাংলাদেশ আজ বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেল। এই ধারা অব্যাহত রেখে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আবারো নৌকায় ভোট দিতে হবে। 
শুক্রবার সন্ধ্যায় সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 আমিন আরো বলেন, বিপন্ন ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া শেখ হাসিনাই বিশ্ব মানবতার প্রতীক। তার বাংলাদেশে কখনো মানবাধিকার লঙ্ঘিত হতে পারে না। যারা ইনডেমনিটি দিয়েছিল, দেশকে জঙ্গী রাষ্ট্র বানাতে দেশজুড়ে বোমা হামলা চালিয়েছিল, ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল,দেশকে দূর্ণীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল, লুটপাট তন্ত্র কায়েম করেছিল তারা এখন বিদেশী প্রভুদের সহায়তায় ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। 
এসময় তিনি আগামী দ্বাদশ নির্বাচনে জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন মুজাহিদ বিন কায়সার, জসিম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, চেয়ারম্যান মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান এইচ এম হানিফ, এস এম আজিজ, জায়েদ বিন কাশেম, তোফাজ্জল হোসেন তুহিন, জয়নাল আবেদীন, আবু বক্কর, হোসেন সওদাগর, শ্যামল দত্ত, হোসনে আরা, আব্দুর রহিম, আরাফাত প্রমুখ।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত