জেলেদের স্বাস্থ্য সেবায় ''৫ টাকার ডাক্তার'' আলিপুর মৎস্য বন্দরে ক্যাম্পেইনের উদ্বোধন
হতদরিদ্র মানুষ ও মৎস্য পেশাজীবীদের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পটুয়াখালীর মহিপুরে ''৫ টাকার ডাক্তার'' ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে আলিপুর বিএফডিসি মার্কেটে সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে মেডএআই এর সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার জুনায়েদ হাসিব এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য শাহানুর রহমান সুমন, কৃষি বিষয়ক সম্পাদক একেএম খাইরুল আহসান, লতাচাপলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মৎস্য বন্দর আরবদার সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা,ডাঃ
শাহনেওয়াজ চৌধুরী সহ গণমাধ্যম কর্মী এবং মৎস্য আরাধ্যা। সপ্তাহে দু'দিন বৃহস্পতিবার ও শুক্রবার ৫ টাকার বিনিময়ে দেশী ও বিদেশী চিকিৎসকদের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারবেন জেলে সহ সকল শ্রেনী পেশার মানুষ। এছাড়া মেডএআই মোবাইল এ্যাপসের মাধ্যমে যে কোন সময় এই সেবা নেয়া যাবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ৫ টাকার ডাক্তার স্মার্ট হেলথে রোল মডেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছে জুনায়েদ হাসিব।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied