ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হৃদরোগে কুবি শাখা ছাত্রলীগের সাবেক নেতার মৃত্যু


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ৩:৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার (৭ আগস্ট) সকাল ১০টায় নরসিংদী সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি পঞ্চম ব্যাচের শিক্ষার্থী এবং তার সহকর্মী মো. আমির হোসেন।

মো. আমির হোসেন এ বিষয়ে বলেন, মোশাররফের হালকা বুকে ব্যথা ছিল। তারপর তাকে হাসপাতালে নিয়ে ইসিজি করানো হয়। ইসিজি রিপোর্টে বলা হয় একটু সমস্যা আছে। তাই দাঁড়িয়েছিলাম কার্ডিওলজির ডাক্তার দেখানোর জন্য। দাঁড়ানো অবস্থায় হঠাৎ বুকে ব্যথা করছে বলে সে বসে পড়ে। এরপরই সে মারা যায়।

মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাস্তা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ। 

প্রসঙ্গত, কর্মজীবনে মোশারফ হোসেন নরসিংদীর করিমপুর কে কে বয়েজ হাই স্কুলে গণিত বিভাগের শিক্ষক ছিলেন।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী