মুন্ডুমালা পুলিশের অভিযানে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ৩০০ লিটার চোলাই মদসহ বিভিন্ন মামলার ৭ জন আসামীকে আটক করা হয়েছে। আটককৃদের আজ দুপুরে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের এসআই মোজাহারুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ মুন্ডুমালা পৌরসহ আসপাশের এলাকায় অভিযান চালিয়ে চোলাইমদ, গাজা উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জনকে আটক করে। এরা হলেন, চোলাইমদ ব্যবসায়ী কুসুম বালা (৫০), মোহাম্মদ আলী (৪৫), আহম্মদ আলী (৪৩)।
এছাড়াও ১০০ গ্রাম গাঁজাসহ আটক হয়েছেন বাধাইড় ইউপির হরিশপুর গ্রামের ব্যবসায়ী টুটুল আলী (৪৮)। অন্য আসামীদের মধ্যে রয়েছে জিআর মামলায় সাহিন আলম (৪৪) ও সাজাপ্রাপ্ত আসামী আব্দুর রহিম (৪৬)। এদের বাড়ি মুন্ডুমালা মহল্লায়। আর সিআর মামলার গ্রেফতারী পরোয়ানা আসামী মুসলিম উদ্দিনকে চিনাশো গ্রাম থেকে আটক করা হয়।
তানোর উপজেলার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সাব-ইন্সপেক্টর এসআই মোজাহারুল ইসলাম বলেন, গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে পৌরসভার মাহালীপাড়া হতে নীল রঙ্গে একটি বড় ড্রামে চোলাইমদ বিক্রি করতে যাওয়ার প্রস্তুতিকালে ৩ জনকে হাতে-নাতে আটক করা হয়।
এছাড়াও দুইদিন ব্যাপি অভিযানে চোলাইমদ গাঁজাসহ বিভিন্ন মামলার আটককৃত ৭ আসামীকে আটক করে শনিবার পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর চোলাইমদ ও গাঁজা উদ্ধারে তানোর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা
দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০
Link Copied