ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব

সাংস্কৃতিক কর্মীদের বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার আহ্বান


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ৩:৪৩

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড দেশের সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসতে হবে । বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল, সাংস্কৃতিক কর্মকান্ড চর্চা এবং প্রতিভাবান সৃজনশীল কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের উৎসাহ দেয়ার জন্য সরকার বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছে। সরকারের দেয়া বিভিন্ন সুযোগ সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ে প্রত্যেক শ্রেণি পেশার মানুষকে কাজ করতে হবে। ২৩ সেপ্টম্বর শনিবার নগরীর সকালে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়বের বাস ভবনে মত বিনিময় সভায় নারী নেত্রী ও সাংস্কৃতিক কর্মীদের সাথে মত বিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য ও মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিদা আকতার জাহান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী আনজুমান আরা, লালন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুর্দ্দী লোপা, পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, মহিলা আওয়ামী লীগের নেত্রী শিল্পি মিত্র মেম্বার, নারী উদ্যাক্তা সুপর্ণা মুৎসুর্দ্দী শুক্লা, রাজনীতিবিদ আলমগীর খান, সাংস্কৃতিক কর্মী নজরুল ইসলাম প্রমুখ। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার