ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জাবিতে শিক্ষক নিয়োগ বোর্ডে ছাত্রলীগের বাধা


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ৩:৪৫

রসায়ন বিভাগে ছাত্রলীগ নেত্রীকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এর শিক্ষক নিয়োগ বোর্ডে ছাত্রলীগের বাধা দেয়ার ঘটনা ঘটেছে৷ এসময় দুই ঘন্টা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে তারা। 

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় উপাচার্য অফিসের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। জানা যায়, রিমোট সেনসিং এন্ড জিআইএস ইন্সটিটিউটের একজন শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বোর্ড শুরু হওয়ার কথা ছিলো সকাল দশটায়। এ সময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এসে প্রার্থীদের বের করে উপাচার্য অফিস অবরোধ করেন। পরে দুপুর ১২ টায় উপাচার্যের সচিব গৌতম কুমার বিশ্বাস এসে প্রার্থীদের জানান, আজকের মত বোর্ড স্থগিত। প্রার্থীদের পরবর্তীতে এ ব্যাপারে জানানো হবে। 

পরে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোস্তফা ফিরোজ, ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার ও বিভিন্ন অনুষদের ডীন ও শিক্ষকরা সভায় উপস্থিত আছেন। দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউন্সিল কক্ষে বৈঠক চলছে৷ এ বিষয়ে শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আশরাফুল গোলদার বলেন, বঙ্গবন্ধুর আদর্শের বাহিরে কাউকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাই না। এই দাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনেকবার জানিয়েছিন। উপাচার্য আজকে অপারগ হয়ে জানিয়েছেন তিনি চাইলেও অনেকের চাপে তা সম্ভব হয় না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী লোকদের শিক্ষক হিসেবে চাই না।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় রসায়ন বিভাগের তিন প্রভাষককে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে নবনিযুক্ত প্রভাষকরা বিভাগে চাকুরিতে জয়েন করেছেন। তবে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদিয়া আফরিন পাপড়িকে নিয়োগ না দেয়ায় উপাচার্য অফিস অবরোধ করেছে নেতাকর্মীরা। 

রসায়ন বিভাগ সূত্রে জানা গেছে, নবনিযুক্ত তিনজন প্রভাষক ৩৯ ব্যাচ, ৪২ ব্যাচ ও ৪৪ ব্যাচের শিক্ষার্থী৷ তারা প্রত্যেকেই নিজ বর্ষে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তবে ছাত্রলীগের সহ-সভাপতি পাপড়ি স্নাতকে পঞ্চম ও স্নাতকোত্তরে তৃতীয় স্থান অর্জন করেছেন। এছাড়া তার বিরুদ্ধে তৃতীয় বর্ষের পরীক্ষায় নকল করে বহিস্কৃত ও প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এর আগে পাপড়িকে নিয়োগ দিতে ছাত্রলীগ নেতৃবৃন্দ বেশ কয়েকবার হুমকি দিয়ে যায়। তাকে নিয়োগ দিতে সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরকেও চাপ প্রয়োগ করেছে তারা৷ 

এদিকে নিয়োগ বোর্ড স্থগিত হওয়ায় অসুবিধায় পড়েছেন মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীরা। প্রায় দুই ঘন্টা বসে থাকার পর পরীক্ষা না দিয়েই তারা ফিরে গেছেন। রাজধানীর খিলগাঁও থেকে পরীক্ষা দিতে আসা সুজন বলেন, আমি অফিস থেকে ছুটি নিয়ে পরীক্ষা দিতে এসেছি। লম্বা সময় অপেক্ষা করার পর শুনি ভাইভা হবে না। এটা কোনভাবেই কাম্য নয়। 

ইন্সটিটিউট অব রিমোট সেন্সিং এর পরিচালক অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম বলেন, আমাদের বিভাগের জন্য শিক্ষক নিয়োগ খুবই জরুরি ছিল। একটি শুন্য পদের বিপরীতে ২৩ জন ক্যান্ডিডেট ছিল। তবে বোর্ড স্থগিত হওয়া খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। 

এমএসএম / এমএসএম

কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা

জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন

জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন

সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি

প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর

জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’

জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প

দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা

রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক