ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকীতে ৪' শ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার -২


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ৩:৪৭
পটুয়াখালীর দুমকিতে ৪'শ বোতল ফেনসিডিল ও নগদ ৬০ হাজার টাকা সহ মোসা: আলেয়া বেগম(৫৫) ও মোঃ মহসিন শেখ(৩৮) কে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
 
 জেলা গোয়েন্দা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টা ৪০মিনিটে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী  দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুমকী  সাতানীর গ্রামের মোসা: আলেয়া বেগমের বাড়ীর পশ্চিম পাশের কলা বাগানে মাটির নিচে পুঁতে রাখা ৪'শ বোতল ফেনসিডিল  ও ফেনসিডিল বিক্রির  নগদ ৬০হাজার টাকাসহ মোসা: আলেয়া বেগম স্বামী মোঃ মান্নান হাং, সাং দুমকী সাতানী, ৪নং ওয়ার্ড, আঙ্গারিয়া ইউপি,থানা দুমকী, জেলা পটুয়াখালী ও মো: মহসিন শেখ, পিতা মৃত আ: আজিজ শেখ, সাং উত্তর হিরন, ৬ নং ওয়ার্ড, থানা কোটালীপাড়া, জেলা গোপালগঞ্জ, এ/পি সাং দুমকী সাতানি, ৪নং ওয়ার্ড, আঙ্গারিয়া ইউপি, থানা দুমকী, জেলা পটুয়াখালী দ্বয়কে  গ্রেফতার করে। তাদের গ্রেফতার করে প্রথমে জেলা গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে দুমকী থানায় হস্তান্তর করেন।
 
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং কোর্টে চালান দেয়া হয়েছে। মামলা নং ১১, তারিখ ২৪-০৯-২৩ইং।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস