খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে জয়পুরহাটে বিএনপির সমাবেশ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সদস্য শাহ কামাল রাসেলের আয়োজনে ব্যাপক বৃষ্টি উপেক্ষা করে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা সমাবেশ সফল করে।
রবিবার বিকেলে জয়পুরহাট শহরের সুগার মিল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
জয়পুরহাট জেলা তাঁতীদলের আহবায়ক রুহুল আমীন এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার রওশন সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন,সহ সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান রকি, জেলা যুবদলের সদস্য সোহেল মন্ডল।
এসয় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, যুবদল কর্মী রাশেদুল ইসলাম রাশেদ, সামাদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজিম, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শাকিল আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন, থানা, পৌরসভা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবী জানান।এবং সরকার কে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied