ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের কৃতিসন্তান হাবিবুর রহমান ডিএমপি কমিশনার


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ২৪-৯-২০২৩ বিকাল ৫:২৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) কমিশনার হলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।  বর্তমানে ট্যুরিস্ট পুলিশ প্রধান হিসেবে কর্মরত আছেন। আগামী ৩০ সেপ্টেম্বর  ২০২৩ দায়িত্ব নিবেন নবনিযুক্ত পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বর্তমান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী  ৩০ সেপ্টেম্বর  ২০২৩।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিরাজাম মুনিরা।  হাবিবুর রহমান ১৯৬৭ সালে ১ জানুয়ারী  গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা,  মানিকতা ও দক্ষতার স্বীকৃতি স্বরুপ দুইবার   বাংলাদেশ পুলিশের পদক বিপিএম ও দুই বার রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পেয়েছেন। তিনি পুলিশে যোগদানের আগে সাংবাদিকতা পেশার সাথে কাজ করেছেন এবং পেশাগত জীবনের দায়িত্ব পালনের পাশাপাশি লেখালেখি,  সামাজিক কর্মকাণ্ডে যুক্ত  রয়েছেন।হাবিবুর রহমান ২০১৮ সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে একটি বই সম্পাদনা করেন।  নাম করণ করেন " মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ " এছাড়া তিনি বেদে জনগোষ্ঠী,  রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করেছেন। দৌলতদিয়ার যৌন পল্লীর শিশুদের জন্য উওরণ ফাউন্ডেশন নামে একটি সংগঠন। রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়াতে ও তার ভূমিকা প্রশংসনীয়। হাবিবুর রহমান হাবিব একজন ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ কাবাডি নিয়ে কাজ করেছেন।  তিনি কাবাডি ফেডারেশনর সাধারণ সম্পাদক। হাবিবুর রহমান হাবিব ছেলেবেলা থেকেই বিভিন্ন সামাজিক সংগঠন, মানবতার জন্য কাজ করেছেন। তিনি মাটি ও মানুষকে ভালবাসতেন। তিনি গর্বিত গোপালগঞ্জে সন্তান। বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন কবিতা,  তিনি ছাএ সময় শিক্ষকতা করেছেন। তিনি অসহায় দরিদ্র মানুষের কথা শুনতে ভালবাসেন এবং তার সামর্থ্য অনুযায়ী সকলের পাশে থাকেন তিনি বলেন এই বাংলার মাটি আমার মা! এদেশের সকলেই আমার আপন! আমি মানুষের জন্য কিছু করতে পারলেই আমার কাজের সার্থকতা। তিনি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম নয়, একটি সংগ্রামের প্রতিক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কালজয়ী মহান নেতাকে পেয়ে আমরা বাঙালি জাতি গর্বিত। বঙ্গবন্ধু বলতেন " আমার বাংলার মাটি, 
তোমায় আমি রাখব পরিপাটি " তার এই অমর কথা নিয়ে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। ইনশাআল্লাহ!

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ