ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষ যুবকরাই স্মার্ট বাংলাদেশের হাতিয়ার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৯-২০২৩ দুপুর ১২:১৮

ডিজিটাল বাংলাদেশের পথ বেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। শিক্ষিত দক্ষ যুবকরাই স্মার্ট বাংলাদেশের মূল হাতিয়ার হবেন জানিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে  বাংলাদেশ  যুব উন্নয়ন ফোরাম আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ যুবকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান বলেন, ‘দেশের যুবকরাই এগিয়ে নিতে পারে দেশের উন্নয়ন। সেজন্য বিশাল যুবসমাজকে প্রযুক্তি শিক্ষা দিয়ে কর্ম শক্তিতে রূপান্তরিত করতে হবে। যুবসমাজকে কর্মে সম্পৃক্ত করতে না পারলে, স্মার্টবাংলাদেশ নির্মাণ সহজ হবে না। সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

সরকার যুবকদের বেকারত্ব দূরীকরণে কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে যুবকদের নিয়ে কাজ করছে। দেশের উন্নয়নে ডিজিটাল কার্যক্রম যুবকদের ব্যবসাখাত থেকে অনেক ক্ষেত্রে সফলতা এনে দিচ্ছে। অনেক যুবক এখন ডিজিটালখাতে কাজ করে সফলতা অর্জন করেছে। দেশ এগিয়ে যাচ্ছে তবে তরুণ যুবকরা বেকার থাকলে সেই উন্নয়ন কাজে আসবে না।’

সংগঠনের সভাপতি কৃষিবিদ মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজিবুল হক রনি। 
আলোচনা  সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন - ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক আসাদুজ্জামান আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুল। 
 সংগঠনের সাধারণ সম্পাদক রাজিবুল হক রনির  সঞ্চালনায়  আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সাব্বির তালুকদার ।

 সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবকদের সম্পৃক্ততা করতে যুব ব্যাংক গঠন,সরকারিচাকরিতে বয়স সীমা বৃদ্ধি, সহজ শর্তে  ঋণ প্রদানের দাবি জানান বক্তারা।
আলোচনা সভাশেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে সনদ তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি