ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী: অধ্যাপক আরেফিন সিদ্দিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৯-২০২৩ দুপুর ১২:৩০

শেখ হাসিনাকে শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। শুক্রবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।

আরেফিন সিদ্দিক বলেন, শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। কারণ তরুণ প্রজন্মের শিক্ষা অর্জন, তাদের কর্মোপযোগী করা এবং তাদের সত্যিকার অর্থে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চান। এছাড়া তিনি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষাতেও গুরুত্ব দিয়েছেন। গ্রামের স্কুলে এখন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। নারী শিক্ষায় তিনি সবসময় জোর দিয়েছেন। এমনকি জাতিসংঘের অধিবেশনে তিনি বলেছেন, জাতিসংঘের মহাসচিব পদে কেন এখনো নারী আসেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরও বলেন, একবার তাইওয়ান থেকে একজন নোবেল বিজয়ী শিক্ষাবিদ বাংলাদেশে আমার ব্যক্তিগত দাওয়াতে এসেছিলেন। ফিরে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেছিলেন যে, আমরা ভাগ্যবান। কারণ আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি প্রাথমিক থেকে উচ্চতর অর্থাৎ পুরো শিক্ষাখাতের বিষয়ে অবগত রয়েছেন।

সাবেক এই উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন অত্যন্ত চ্যালেঞ্জিং। বরাবরই তার রাজনৈতিক, সামাজিক অস্তিত্বে হুমকি এসেছে। সেসব হুমকি সাহসের সঙ্গ মোকাবিলা করে তিনি এ পর্যায়ে এসেছেন।

 বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গবেষনা কেন্দ্রের সভাপতি  অ্যাডভোকেট  এম এ বায়জীদ এর সভাপতিত্ব অনুষ্ঠান ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. হাবীবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য  ডা.কামরুল হাসান খান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য  ড.কামাল উদ্দিন আহমদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড. ছাদেকুল আরেফিন ,ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ, জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খোকা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মাদ রোকনউদ্দিন  পাঠান।

এমএসএম / এমএসএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।