ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নির্বাচন এলেই সুনামগঞ্জ শুরুহয় নেতাদের ডিগবাজী


কে এম শহীদুল, সুনামগঞ্জ  photo কে এম শহীদুল, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৫-৯-২০২৩ দুপুর ১:৫

আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্র্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৫টি আসনে শুরু হয়েছে নেতা-কর্মীদের প্রচার প্রচারণা। পাশাপাশি জনবিচ্ছিন্ন নেতাদের ও দেখা যাচ্ছে নিজ নিজ দলের প্রার্থীদের সাথে ডিগবাজী ও পল্টিবাজি করে নিজেরাই নিজ নিজ দলের মনোনয়ন পেতে চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার প্রচারণা। বছরের পর বছর যারা দলীয় পদপদবী নিয়ে ঘরে বসে ক্ষমতা ব্যবহার করেন সেই সমস্ত জন বিচ্ছিন্ন নেতাদের ও দেখা যায় নির্বাচন এলেই বসন্ত কোকিলের মতো ডাকতে শুরু করেন মাঠে ঘাটে হাটে দলীয় মনোনয়ন নিয়ে ক্ষমতা পাওয়ার আশায়। 
নির্বচন এলেই শুরু হয় দলীয় নেতাদের ডিগবাজী ও গুণ-কৃর্তন । ঐ সমস্ত বসন্ত কোকিলেরমত রূপধারী নেতারা তখন ভুলে যান তাদের নিজ নিজ দলের ভাবমূর্তির কথা? যে যেমনি পারেন তেমনি নিজেরাই নিজেদের গুনগান গাইতে শুরু করেন সাধারণ মানুষের মাঝে। পাশাপাশি দলের অন্য প্রার্থীর বিরুদ্ধে ও সমালোচনা করেন তারা। যার রুপরেখা ইতিমধ্যে ভেসে উঠতে শুরু হয়েছে নেতাদের প্রচার প্রচারণার মাধ্যমে।যার ফলে যেমন বৃভান্তিতে পরেন সাধারণ মানুষ তেমনি দল ও পরেন বৃভান্তিকর পরিবেশের মধ্যে। আর এসব দৃশ্য শুধু দেখা যায় নির্বাচন এলেই । তেমনটি শুরু হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৫টি আসনে এ সমস্ত কার্যকলাপ। আলোচনায় ইতি মধ্যে নামে বেনামে অনেক প্রার্থীরাই মাঠে আছেন প্রচার প্রচারণায় । 
তার মধ্যে কে কোন দলের মনোনয়ন ভাগিয়ে নিবেন সেই আসায় প্রহর গুনছেন তারা। মনোনয়ন পাবার পর শুরু হবে নেতাদের পল্টিবাজি, যারা মনোনয়ন পাবেন তারা পরবেন নতুন করে মহা বিপাকে।  মনোনয়ন বঞ্চিতদের মধ্যে অনেকে ডিগবাজী দিয়ে হবেন সতন্ত্রপ্রার্থী । আবার কেউ নিজ দলের নেতাদের পরাজিত করতে নিবেন আন্ডার গ্রাউন্ডে পল্টিবাজি। সেই দৃশ্য ও দেখা যাবে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা হওয়ার পর। তবে দলের সিদ্ধান্তে বাহিরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল বহিস্কার করবে এমন গুনজন ও শুনা যায় নির্বাচনের আগে? পরবর্তীতে দেখা যায় বিদ্রোহী প্রার্থীদের মধ্যে যারা জয়লাভ করেন তাদের বহিস্কারের বদলে সাদরেই গ্রহন করা হয় নিজ নিজ দলের মধ্যে। 
এমন তেলেসমাতি দৃশ্য দেখা যায় নির্বাচনের আগে এবং পরে। এবার আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নেতাদের ডিগবাজী ও পল্টিবাজি কেমন হবে সেই ভাবনা থেকেই যায়। ক্ষমতাসীন দলের প্রার্থীরা এবার জাতীয় নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে দলের সাথে বিদ্রোহী করবেন না দলীয় প্রধানের নির্দেশ মেনে দল যাকে মনোনয়ন দিবেন তার হয়ে কাজ করবেন সেই দৃশ্যমান পেক্ষাপট দেখা শুধু সময়ের দাবী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনকে সামনে রেখে সব দলের অংশ গ্রহনের প্রস্ততির গুনঞ্জন শুনা গেলেও এখন পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করবে কিনা তা পরিস্কার হয়নি। এবারের নির্বাচনে সর্বদলের অংশ গ্রহনের মাধ্যমে একটি সুষ্টনির্বাচন অনুষ্ঠিত হবে এমনটি আশাবাদ ব্যক্ত করেন সাধারণ মানুষেরা।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত