মধুখালীতে টিকাদান কর্মসূচিতে পদক্ষেপের ফ্রি নিবন্ধন কার্যক্রম চালু
বাংলাদেশ সরকার সারাদেশে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচি শুরু করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে আজ শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
২৫ বছরের ঊর্ধ্বে দেশের সকল নাগরিক নিবন্ধনের মাধ্যমে এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। এ কার্যক্রম বেগমান ও সহজ করতে ফরিদপুরের মধুখালীতে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মধুখালী ব্রাঞ্চ ফ্রি নিবন্ধন কার্যক্রম চালু করেছে। আজ সকাল ১০টায় কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাঞ্চ ম্যানেজার মো. বদিউজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন- ব্রাঞ্চ অফিসের (হিসাব) জাফর ভরামী, মো. আজিজুর রহমান, রাজ্জাক মাতুব্বর, মো. মোক্তার হোসেন, রিয়াজুল ইসলাম, রবিউল ইসলাম, মানিক মোল্লাসহ অনেকে।
সরকারকে সহযোগিতায় পদক্ষেপের এই কার্যক্রম চলমান থাকবে। প্রতিষ্ঠানের সদস্য ছাড়াও যে কেউ এই ফ্রি নিবন্ধন সেবা গ্রহণ করতে পারবেন।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত