সরকারি কমিউনিটি ক্লিনিকের পুরাতন মালামাল গোপনে হরিলুট
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজারের সরকারি কমিউনিটি ক্লিনিকের পুরাতন মালামাল চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে ওই ক্লিনিকের উপ - সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার রাকিবুল ইসলামের বিরুদ্ধে।
গত রবিবার গোপনে একটি ভ্যান বোঝাই করে ওই পুরাতন মালামাল ভাঙ্গারির দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেলে এলাকাবাসী ও বাজারের লোকজন তা জব্দ করে।
এলাকাবাসী ও সারমারা বাজারের লোকজনের কথা বলে জানা যায়, রবিবার সারমারা বাজারের সরকারি কমিউনিটি ক্লিনিক থেকে একটি ভ্যান গাড়ি করে কিছু পুরাতন মালামাল নিয়ে যেতে দেখি আমারা। পরে আমাদের মনে সন্দেহ জাগে সরকারি কমিউনিটি ক্লিনিকের পুরাতন মালামাল নিয়ে কোথায় যায়। এরপর এলাকাবাসী ও বাজারের তিন - চার জন লোক ভ্যান গাড়ি লক্ষ্য করে পিছনে -পিছনে যান । তারা মালামাল ভর্তি ওই ভেনটিকে বগারচর ইউনিয়ন পরিষদের পাশে মোঃ ফারুকের ভাঙ্গারির দোকানে নিয়ে যেতে দেখে। সে সময় ভ্যান গাড়ির চালক মোঃ রফিকুল ইসলাম কে সরকারি মালামালেরের বিষয় জিজ্ঞাসা করলে সে বলে কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা তাকে এই পুরাতন মালামালগুলো ভাঙ্গারি দোকানে বিক্রি করে দেওয়ার জন্য পাঠিয়ে দেন।
ভাঙ্গারি দোকানে বাজারের লোকজন ও সাংবাদিক উপস্থিত হলে ভাঙ্গারি দোকানের মালিক ফারুক সরকারি মালামালের কথা শুনে তারপর মালামাল না নেওয়ায় আগ্রহ প্রকাশ করে। পরে ভ্যান চালক রফিকুল ইসলাম ভাঙ্গারির দোকান থেকে মালামালগুলো গাড়িতে উঠিয়ে নিয়ে আবার কমিউনিটি ক্লিনিকে ফেরত আনেন ।
এবিষয়ে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আজিজুল হক বলেন, কমিউনিটি ক্লিনিকের পুরাতন মালামাল কনডেমেশন করা হবে। তার জন্য কর্মকর্তাকে পুরাতন মালামাল বকশীগঞ্জ উপজেলায় নিয়ে আসতে বলা হয়েছে। ভাংঙ্গারি দোকানে বিক্রি করার বিষয় জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে প্রমাণ পেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied