১ কিঃমি কাঁচা রাস্তায় ভোগান্তি তিন গ্রামের মানুষের
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া মসজিদ থেকে চরপাড়া প্রাইমারি স্কুল জিপিএস ১ কিঃমি কাঁচা রাস্তার বেহাল দশা।
এই রাস্তাটি তিনটি গ্রামের প্রবেশ দ্বার চরপাড়া,ম্যাক্সসিমাইল ও চৌবাড়ীয়া গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন।এই রাস্তার সামনেই অবস্থিত চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।প্রতিদিন ম্যাক্সসিমাইল,চরপাড়া ও চৌবাড়ীয়া থেকে অর্ধশত শিক্ষার্থী এই রাস্তা ব্যবহার করে স্কুলে যায়।বর্ষা মৌসুমে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়।
স্থানীয় চৌবাড়ীয়া গ্রামের মান্নাফ মৃধা দৈনিক সকালের সময় কে জানান, আমারা দীর্ঘ পঞ্চাশ বছর আওয়ামীলীগ করি আমাদের দীর্ঘ দিনের চাওয়া এই রাস্তাটি পাকা হলে আমাদের কষ্ট দুর হয়ে যাবে। ম্যাক্সিসিমাইল গ্রামের সালাম মোল্যা জানান আমাদের গ্রাম থেকে বের হতে এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই,এই রাস্তা দিয়ে আমাদের গ্রাম থেকে অনেক ছেলে মেয়ে চরপাড়া প্রাইমারি স্কুলে যায়,বৃষ্টি হলে রাস্তায় অনেক কাঁদা হয় তখন বাচ্চারা স্কুলে যেতে চাই না। শুস্ক মৌসুমে রাস্তায় প্রচুর ধলা হয়। তখন আমাদের চলাচল করতে অনেক সমস্যা হয়। এই একালার মানুষের দীর্ঘদিনের দাবী রাস্তাটি পাকা হলে তিন গ্রামের সাধারণ মানুষের কষ্ট লাঙ্ঘব হবে।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
Link Copied