ফরিদপুরের সদরপুরে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা পর্যালোচনা ও সমন্বয়, নিরাপদ অভিবাসন, সামাজিক সম্প্রীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোঃ ওমর ফয়সাল, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, সদরপুর থানা অফিসার্স ইন চার্জ মোঃ মামুন আল রশিদ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্যব্যক্তিবর্গ। সভায় উপজেলার আইনশৃঙ্খলার উন্নয়নে করণীয়, সদরপুরকে যানজট মুক্ত রাখা, মাদক নির্মূল অভিযান অব্যাহত রাখা, কিশোরগ্যাংদের সামাজিকভাবে কাউন্সিলিং করানো, বাল্য বিয়ে রোধ করা, সামাজিক সম্প্রীতি রক্ষা বিষয়ক বিস্তারিত আলোচনা হয়।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার