সাভারে সমাবেশ করতে পারেনি ঢাকা জেলা বিএনপি
২৫ সেপ্টেম্বর, সোমবার সকাল থেকেই বিএনপির সমাবেশ স্থলে ঘিরে রাখে পুলিশ। যার ফলে গ্রেফতার এড়াতে বিএনপির কোনো নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসেনি। সমাবেশস্থলে আসার জন্য নিজ নিজ এলাকায় নেতাকর্মীরা প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত সমাবেশ করতে না পেরে হতাশা হয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় অভিযোগ করে মুঠোফোনে সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর প্রবেশ মুখ ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে বিএনপি নেতা কফিল উদ্দিনের চিশতিয়া তেলের প্যাম্পের পাশে আজ বিকেলে সমাবেশ ডাকে ঢাকা জেলা বিএনপি। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল। এর অংশ হিসেবে গভীর রাতে সেখানে মঞ্চ তৈরির প্রস্তুতি নিলে পুলিশ তাদের বলেন, এখানে আওয়ামী লীগ ও সমাবেশ ডেকেছে তাই সমাবেশ করা যাবে না । দুই দলকে সমাবেশ করতে দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। পরে তারা আর সমাবেশ করতে পারেনি।
তিনি আরও বলেন, নেতৃবৃন্দর সাথে কথা বলে পরবর্তী সমাবেশের তারিখ ঠিক করা হবে। এদিকে যেকোনো নাশকতা এড়াতে সকাল থেকে সমাবেশ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে পুলিশের পাশাপাশি সমাবেশ স্থলে উৎসুক জনতা ভিড় জমিয়েছে সকাল থেকে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, বিএনপি যেখানে সমাবেশ ডেকেছে সেখানে মানুষ চলাচলের রাস্তা তাই তাদের অন্যস্থানে সমাবেশ করার জন্য বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন