ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে অটোরিকশা চালককে হত্যা অটো ছিনতাই


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৭-৯-২০২৩ দুপুর ৩:৫৯
জয়পুরহাটে বুদলা ওড়াও নামে এক চালককে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ঘাসুড়িয়া এলাকার একটি সবজি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
নিহত বুদলা উড়াও জয়পুরহাট পৌর শহরের চকগোপাল আধিবাসী মহল্লার অর্জন উড়াও’র ছেলে।
 
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ  হুমায়ুন কবির জানান, মঙ্গলবার বিকালে অটোরিকশা নিয়ে বের হন বুদলা উড়াও।
রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে বুধবার সকালে চকশ্যাম-ঘাসুড়িয়া সড়কের সবজি ক্ষেতে একটি  মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
 
তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। এ হত্যার বিষয়ে কিছু তথ্য মিলেছে। তদন্ত সাপেক্ষে খুব দ্রুত দোষীদের চিহ্নিত করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত