ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে স্বত‍ঃস্ফূর্তভাবে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ৪:৩৫

জয়পুরহাটের আক্কেলপুরে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোভিড-১৯ ভ্যাকসিন নিলেন উপজেলার ৩ হাজার ৬০০ ব্যক্তি। টিকা গ্রহণে সাধারণদের মধ্যে ব্যপক উৎসাহ লক্ষ্য করা যায়।

শনিবার (৭ ‍আগস্ট) সকাল থেকেই চলছে উপজেলার ৫টি ইউনিয়নের ৫টি কেন্দ্রে ও পৌর এলাকার ১টি কেন্দ্রে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম। টিকা নিতে এসেছেন বয়স্ক নারী-পুরুষ উভয়েই। সকলের মধ্যেই দেখা গেছে টিকা নিতে ব্যাপক আগ্রহ। উপজেলার প্রতিটি কেন্দ্রে নির্বাচিত ৬০০ জন করে মোট টিকা নিতে এসেছেন ৩ হাজার ৬০০ জন। কোনো কোনো কেন্দ্রে আবার দর্শকদের আগ্রহ দেখা গেছে। এতে  সেসব কেন্দ্রে দেখা গেছে উপচেপড়া ভিড়। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি কাজ করছেন জনপ্রতিনিধিরা, উপজেলার বিভিন্ন কর্মকর্তারা, থানা পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্যাকসিন নিতে আসা কয়েকজন জানান, টিকা নিতে আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা ভালোভাবেই টিকা পেয়েছি। 

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. ওমর ফারুক বলেন, মানুষের মধ্যে ভ্যাকসিন গ্রহণে ব্যাপক আগ্রহ ছিল। প্রায় প্রতিটি কেন্দ্রেই দুপরের মধ্যেই শান্তিপূর্ণভাবে ভ্যাকসিন প্রদান শেষ হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান জানান, করোনা পরিস্থিতি মোকবেলায় গণটিকাদান কার্যক্রম প্রধানমন্ত্রীর একটি একটি বিশেষ উদ্যোগ। আজ প্রতিটি কেন্দ্রেই ভালোভাবে টিকা প্রদান সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেককেই টিকার আওতায় আনা হবে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ