জবির সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আশরাফুল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে সহযোগী অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলমকে নিযুক্ত করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তার স্বাক্ষরিত একটি অফিস আদেশও জারি করা হয়েছে বলে জানান তিনি।
রেজিস্ট্রার ওহিদুজ্জামান জানান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মোঃ নিসতার জাহান কবীর ব্যক্তিগত কারণে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(৩) ধারা অনুযায়ী উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম-কে পরবর্তী (০৩(তিন) বছরের জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।এ আদেশ ২৭ তারিখ পূর্বাহ্ন হতে কার্যকর হবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম বলেন,বিশ্ববিদ্যালয় থেকে এ দায়িত্ব আমাকে দিয়েছে আমি চেষ্টা করবো আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে।আমি আমার বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একসাথে এগিয়ে যেতে চায়,তারা যেনো তাদের কর্মক্ষেত্রের সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌছাতে পারে সে ব্যবস্থা করবো।সবার সহযোগিতা কাম্য।
উল্লেখ যে,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ ১৭ সেপ্টেম্বর তিন বছর পূর্ণ হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক পদে অন্য কোন শিক্ষক কর্মরত না থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪ (২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর-কে পুনরায় তিন বছরের জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিলো।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
Link Copied