ঢাকার ৫ টি সেরা ইংলিশ মিডিয়াম স্কুল
দিনদিন বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলের গুরুত্ব বাড়ছে। ভবিষ্যতে দেশের নেতা গঠনে ইংরেজি মাধ্যম স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রতিষ্ঠানগুলি শুধুমাত্র মানসম্পন্ন শিক্ষাই দেয় না বরং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে যা তাদের একাডেমিক ও ব্যক্তিগতভাবে উন্নতি করতে সাহায্য করে। ঢাকার ৫টি সেরা ইংলিশ মিডিয়াম স্কুল হলো:স্কলাস্টিকা, মাস্টার মাইন্ড স্কুল, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, সানবিমস স্কুল এবং ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল। শিক্ষা নিয়ে কাজ করা নাসিমা-মোফাজ্জল ফাউন্ডেশনের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। প্রতিষ্ঠানটির পরিচালক সাঈদুুর রহমান বলেন, লেখাপড়া, শিক্ষার পরিবেশ, শিক্ষকদের যোগ্যতাসহ নানাবিধ দিক বিবেচনা করেই এ তালিকা প্রকাশ করা হয়েছে। এক.স্কলাস্টিকা : ইংলিশ মিডিয়াম স্কুলের কথা আসলে প্রথম যে ইংলিশ মিডিয়াম স্কুলের নাম আসে তা হলো স্কলাস্টিকা। রাজধানী ঢাকার মানসম্মত শিক্ষা নিশ্চিতকনে এক অনন্য নাম। কয়েক দশক ধরে জ্ঞানের দ্যুতি ছড়াচ্ছে এ প্রতিষ্ঠানটি। এ লেভেল এবং ও লেভেল এ বরাবরই ভালো ফলাফল করে আসছে এ প্রতিষ্ঠানটি। স্কলাস্টিকা একাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্রদের মধ্যে সততা, সহানুভূতি এবং দায়িত্ব বোধের জায়গা তৈরি করে। দুই. মাস্টারমাইন্ড স্কুল: মাস্টারমাইন্ড স্কুল ঢাকায় শিক্ষার উৎকর্ষ র্বিকাশে পাওয়ার হাউস হিসেবে আবির্ভূত হয়েছে।সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সৃজনশীলতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে। মাস্টারমাইন্ড স্কুলের লক্ষ্য এমন ব্যক্তিদের তৈরি করা যারা শুধুমাত্র একাডেমিকভাবে পারদর্শী নয় বরং সমাজে অর্থপূর্ণভাবে অবদান রাখতেও সক্ষম
তিন..অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল : প্রতিষ্ঠানটির প্রধান ক্যাম্পাস রাজধানীর ধানমন্ডির ১৬ নং রোডের (পুরাতন ২৭) ৩৪ নং বাড়ীতে অবস্থিত। ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলের নক্ষত্রের মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রমান করেছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল। প্রতিষ্ঠানটির লেখাপড়া, শিক্ষার পরিবেশ, ফলাফল, খেলাধুলা এমনকি এক্সটা কারিকুলামেও প্রতিষ্ঠানটি তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। নিয়ম শৃঙ্খলা ও শিক্ষকদের আন্তরিক পাঠদানই দিনদিন শিক্ষার্থী তথা অভিভাবকদের মন জয় করে নিয়েছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলটি কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) এর সাথে অনুমোদিত, যা শিক্ষার্থীদের কেমব্রিজ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়। এছাড়াও তারা এই প্রক্রিয়ায় আইএসও (২১০০১:২০১৮) সার্টিফিকেশন প্রাপ্ত প্রথম প্রতিষ্ঠান হয়ে উঠেছে।অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড.এম নুরুন নবী বলেন, আমরা শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা নিশ্চিতে কাজ করি যাতে তারা সারা বিশ্বে ধ্যাণে জ্ঞানে চিন্তা ভাবণায় দেশের প্রতিনিধিত্ব করতে পারে। তিনি আরো বলেন, আমাদের প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে কিংবা অর্ধ বেতনে পড়ার সুব্যবস্থাও রয়েছে।
চার. সানবিমস স্কুল: শিক্ষার সামগ্রিক বিষয় তুলে ধরে একজন শিক্ষার্থীকে কিভাবে দেশ তথা বিশ্বে সেরা বানানো যায় সেই লক্ষ্যেই কাজ করছে সানবিমস স্কুল। প্রতিষ্ঠানটি লেখাপড়া ও খেলাধুলায় ইতোমধ্যে নিজেদের সেরার তালিকায় নিয়ে গেছে। পাঁচ. ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল: ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল একাডেমিক শ্রেষ্ঠত্বের সমার্থক এবং প্রতিটি শিক্ষার্থীর সম্ভাবনাকে লালন করার প্রতিশ্রুতি। স্কুলের দৃষ্টিভঙ্গি সমালোচনামূলক চিন্তাভাবনা, সাংস্কৃতিক সচেতনতা এবং নৈতিক মূল্যবোধের উপর জোর দেয়।
এমএসএম / এমএসএম
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
Link Copied