ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে স্বাস্থ্য অধিদপ্তরের চলমান অভিযানে হাসপাতালে সিলগালা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৮-৯-২০২৩ দুপুর ১১:১

সাভারের আশুলিয়ায় ডেঙ্গু টেষ্ট করতে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় এবং সাধারণ ফ্রিজে রক্ত সংরক্ষণসহ নানা অভিযোগে একটি হাসপাতাল সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় ওই হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকার দ্বীপ জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান এবং সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সায়েমুল হুদা ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইদুল ইসলাম ও আশুলিয়া থানা পুলিশ এ অভিযানে অংশ নেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, টেস্ট করতে সাধারণ রোগীদের কাছে থেকে সরকারি নির্ধারিত ফি ৩০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা আদায় করছিলো। এছাড়া সাধারণ ফ্রিজে রক্ত সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ার অভিযোগে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

অপরদিকে একই অভিযোগে সাভারের হেমায়েতপুরে এস আর ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ত্রিশ হাজার টাকা জরিমানা, ফায়সাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও স্টান্ডার্ড হাসপাতালকে এক লক্ষ ষাট হাজার টাকা জরিমনা করেন ভ্রম্যমাণ আদালত।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার