কুড়িগ্রামে গণটিকাদান কার্যক্রম শুরু
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে গণটিকাদান কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে কুড়িগ্রাম পৌরসভা কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। জেলা প্রশাসকসহ অন্যরা পৌর এলাকার বেশকিছু টিকাদান কেন্দ্র ও উলিপুর উপজেলার কয়েকটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পৌর মেয়র কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। কর্মসূচিতে জেলার ৭৫টি ইউনিয়ন (উলিপুর ও নাগেশ্বরী পৌরসভাকে ইউনিয়ন ধরে) ও একটি পৌরসভা কুড়িগ্রামে মোট ৪৬ হাজার ৮০০ টিকা প্রদান করা হচ্ছে।
এর আগে সকালে প্রত্যেকটি টিকাদান কেন্দ্রে বিভিন্ন বুথে মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে রেজিস্টেশন কার্য সম্পন্ন হয়। এরপর পর্যায়ক্রমে অগ্রাধিকারভিত্তিতে রেজিস্ট্রশনকৃত বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীদের টিকাদান কর্মসূচি চলতে থাকে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলার একটি পৌরসভাসহ ৯ উপজেলার ৭৫টি ইউনিয়নে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে। এক দিনে মোট ৪৬ হাজার ৮০০ টিকা প্রদান করার টার্গেট নেয়া হয়েছে। এছাড়াও ১৬টি নদ-নদী বেষ্টিত কয়েক শতাধিক চরের ও দ্বীপচরের দুর্গম চরাঞ্চলেও এ টিকাদান কার্যক্রম চলবে বলে নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied