সন্দ্বীপ পৌরসভার সকল উন্নয়নের নায়ক এমপি মিতাঃ রাস্তা উদ্বোধন কালে মেয়রঃ সেলিম
সন্দ্বীপ পৌরসভার সকল উন্নয়নের নায়ক এমপি মাহফুজুর রহমান মিতা -মরহুম দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান এর নামে রাস্তা উদ্বোধন কালে উপরোক্ত মন্তব্য করলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হলেন উক্ত উন্নয়ন কাজের রুপকার। শুধু সন্দ্বীপ নয় সারা বাংলাদেশে তিনি যে অভূতপুর্ব উন্নয়ন সাধন করেছেন তা ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে মুদ্রিত হয়ে গেছে। আজীবন বাঙ্গালীরা এই ব্যাপক উন্নয়নের জন্য শেখ হাসিনার নাম দৃষ্টান্ত হিসাবে ব্যবহার করবে।
আজ ২৮ সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনার জন্ম দিনে সন্দ্বীপ পৌরসভার ৪ ও ৯ নং ওয়ার্ডের বর্ডারে নগর উন্নয়ন প্রকল্প থেকে ৩২ লক্ষ টাকা ব্যায়ে উক্ত রাস্তা পাকাকরনের কাজ উদ্বোধন করলেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম। পৌরসভার মন্নান টেক থেকে পুর্ব দিকে ২শ মিটার লম্বা এই রাস্তার দুইপাশে ড্রপওয়াল করে প্রথমে ৩ ইঞ্চি সিসি ঢালায় এরপর ৬ ইঞ্চি আরসিসি ঢালায় করে খুবই মজবুত ও টেকসই ভাবে এ রাস্তা নির্মান হচ্ছে বলে এলাকাবাসী খুবই উচ্ছসিত।
রাস্তা উদ্বোধন কালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেযর মোক্তাদের মাওলা সেলিম,কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সাল ও কাউন্সিলর মোঃ দিদার। এ সময় পৌর প্রকৌশলী মোর্শেদ আলম সহ ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী মোঃ জয়েল ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা এই জনগুরুত্বপুর্ন রাস্তাটি পাকা করন করায় হাজারো মানুষের দুর্ভোগ লাঘব সহ ছাত্র/ছাত্রী, ব্যবসায়ীর যাতায়াত সুবিধা,কৃষকের উৎপাদিত ফসল বাজারজাত সহ মসজিদ, মাদ্রাসা ও সন্দ্বীপ শহর সহ পুরো সন্দ্বীপে যাতায়াতের পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied