সাংবাদিককে গেস্টরুমে পেটাল ঢাকা কলেজ ছাত্রলীগ
গেস্ট রুমে আসতে দেরি হওয়ায় এক সাংবাদিককে বেধড়ক মারধর করেছে ঢাকা কলেজ ছাত্রলীগের কয়েকজন কর্মী।
বুধবার রাতে ঢাকা কলেজের শহিদ মো. ফরহাদ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টা ধরে গেস্ট রুমে অমানবিক নির্যাতন চালানো হয়। ঐ সাংবাদিকের নাম ফয়সাল আহমেদ। তিনি ডেইলি বাংলাদেশ ও প্রতিদিনের ক্যাম্পাসের ঢাকা কলেজ প্রতিনিধি। সে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ২য় বর্ষ ও শহিদ ফরহাদ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী।
জানা যায়, ঢাকা কলেজ ছাত্রলীগের ৩০ সেপ্টেম্বরের কর্মীসভা বাস্তবায়ন করতে গেস্টরুমে ডাকে ঢাকা কলেজের শহিদ ফরহাদ ছাত্রাবাসের ছাত্রলীগ কর্মীরা। রিডিং রুমে থাকায় গেস্টরুমে যেতে দেরি হয়। গেস্ট রুমে আসতে কেন দেরি করলো সেজন্য আসা মাত্রই চড়-থাপ্পর মেরেছে আল আমিন, লাঠি দিয়ে পিটিয়েছে সজিব আহমেদ , সাগর এবং বালিশ দিয়ে ইকরাম। এতে ঐ সাংবাদিকের ঠোঁট ফেটে যায়। কানেও ব্যথা পায়।
আরো জানা যায়, সাংবাদিকতা করার কারনে ঐ সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। আর ছাত্রলীগের বাকিরাও অকথ্য ভাষায় গালাগালি করেছে। হলে থেকে কিসের সাংবাদিকতা, সাংবাদিকতা করতে হলে হলের বাইরে গিয়ে কর, সাংবাদিক বলে ছাত্রলীগের প্রোগ্রাম করবা না, তা চলবে না ?"
মারধরকারীরা সকলেই অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি গ্রুপের।এ বিষয়ে ফরহাদ হোসেন হলের সিনিয়র ছাত্রলীগ নেতা খায়রুল হাসু বলেন, বিষয়টি অপ্রত্যাশিত। যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উত্তর ছাত্রাবাসের ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন পুরো বিষয়টির জন্য লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছেন।
জানা যায়, ঢাকা কলেজের সবগুলো হলের নিয়ন্ত্রণ ছাত্রলীগের অধীনে। প্রশাসন সেখানে নাম মাত্র। ফরহাদ ছাত্রাবাসের ১০২ নং রুম যেন আবাসিক ছাত্রদের আতংকের নাম। এর আগেও ছাত্রলীগের অত্যাচারে হলের কয়েকদিন ১ম বর্ষের সব শিক্ষার্থী এক যোগে হল ছেড়েছিল।
এমএসএম / এমএসএম
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীকে বিশেষ অনুদান দেবে মন্ত্রণালয়
বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও নবীনবরণ
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
Link Copied