মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া'র জানাজা সম্পন্ন
চট্টগ্রাম মহানগরীর মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ী সৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু তাহের মিয়া'র জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চান্দগাঁও থানা এলাকার কাপ্তাই রাস্তার মাথা, সিডিএ গার্লস স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে জানাজা নামাজ সম্পন্ন হয়। লাঙ্গল ঘোড়া সুন্নিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জয়নাল আবেদীন জিহাদি জানাজার নামাজ পড়ান।
এসময়বীর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম ১০ আসনের এমপি ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফর আলী, সিডিএ'র সাবেক চেয়ারম্যান আব্দুচ ছালাম, নগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরী, যুগ্ম আহবায়ক জসিমউদদীন, আ'লীগ নেতা খালেদ হোসেন মাশুক, জাতীয় শ্রমিক লীগ কালুরঘাট শিল্পাঞ্চল কমিটির সভাপতি আলী আকবর, সহসভাপতি এসএম আনোয়ার মির্জা, জাতীয় শ্রমিক লীগ চান্দগাঁও থানা কমিটির সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ হান্নান, আব্দুল মান্নান টিটু জাতীয় শ্রমিক লীগ নেতাসহ নগর আওয়ামী লীগ, জেলা, উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মাননা "গার্ড অফ অনার" প্রদান করেন বাংলাদেশ পুলিশ। পরে রাতেই মোহরাস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied