ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ডেমরায় শ্মশান মন্দিরের দান বাক্স ও প্রতিমার স্বর্ণালংকার চুরি


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২৯-৯-২০২৩ দুপুর ৪:১৩
রাজধানীর ডেমরা থানার চিশতিয়াও সিরাজ উদ্দিন রোডের শ্মশানের মন্দিরের দান বাক্স ভেঙে টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত চোরেরা মন্দিরের দান বাক্সে রক্ষিত ৭০ থেকে ৮০ হাজার নগদ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন পাডগার শ্মশান মন্দির কমিটির  সভাপতি বাবুনির্মল কান্তি সরকার।
 
এ বিষয়ে মন্দিরের ব্যবস্থাপনা কমিটি ডেমরা থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্তের কাজও শুরু করেছে পুলিশ।
পাড়াডগার শ্মশান  মন্দিরটি ডেমরা থানার সিরাজ উদ্দিন রোডে অবস্থিত। মন্দিরের নিরাপত্তার জন্য কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় প্রাথমিকভাবে চোর শনাক্ত করা যায়নি।
 
মন্দিরের সভাপতি বাবুনির্মল কান্তি সরকার দৈনিক সকালের সময়কে জানান,মন্দিরের প্রধান ভবনের লোহার দান বাক্স রাখা ছিল সেটি নেই। সকালে মায়া রানী দেব নামে মন্দিরের পরিচ্ছন্নকর্মী দান বাক্স না দেখে কমিটিকে জানান। সকাল সাড়ে ছয়টার দিকে মন্দিরের সামনে এসে দেখি দান বাক্সের স্থানে হ্যাক্সো ব্লেড দিয়ে কাঁটা তালা পড়ে আছে। দান বাক্সটা উধাও।
 
পাড়াডগার শ্মশান মন্দিরের সাধারণ সম্পাদক  বলেন, মন্দিরের ভক্তরা বিভিন্ন সময় টাকা-পয়সা দান করে থাকে। এই দানের ৭০-৮০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল, এবং প্রতিমার কানের দুল গলার চেইন সহ তিন ভরি ওজনের স্বর্ণালংকারও নিয়ে গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
 
এ বিষয়ে ডেমরা থানার ইন্সপেক্টর (ওসি) অপারেশন সুব্রত কুমার পোদ্দার বলেন, আশেপাশের সিসিটিভির ফুটেজ দেখে আমরা চোর শনাক্ত করার চেষ্টা করছি। আশা করি অচিরেই আমরা চোরকে ধরতে সক্ষম হব। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি