ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দুমকি প্রেসক্লাবের কমিটি গঠন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৩০-৯-২০২৩ দুপুর ১২:১৯

 আগামী ২ বছরের জন্য দুমকি প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে সাগর কন্যা কুয়াকাটায় হোটেল বনানী প্যালেস হলরুমে আয়োজিত সাধারন সভার দ্বিতীয় পর্বে দুমকি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে সদস্যদের মুক্ত ভোটে নতুন কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সাথী’র সহকারী সম্পাদক সৈয়দ ফজলুল হককে সভাপতি ও দৈনিক যুগান্তর দুমকি উপজেলা প্রতিনিধি কাজী বেলাল হোসাইন দুলালকে সাধারণ সম্পাদক করে প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি মো: আবুল হোসেন (এশিয়ান টেলিভিশন) ও আবুল হোসেন মুন্সি(বাংলাদেশ বুলেটিন), মো:এবাদুল হক (দৈনিক সমকাল)যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান (দৈনিক ইনকিলাব ওখোলা কাগজ),মো: সহিদুল ইসলাম (দৈনিক যুগান্তর উপকুল প্রতিনিধি) অর্থ সম্পাদক মোঃজাহিদুল ইসলাম (দৈনিক সংবাদ ও মাতৃভুমির খবর), দপ্তর সম্পাদক  মো. নাঈম হোসেন (দৈনিক বাংলাদেশ টুডে ও দৈনিক যুগান্তর পবিপ্রবি), প্রচার সম্পাদক কাজী জুবায়ের ইসলাম সোহান(দৈনিক প্রতিদিনের সংবাদ দৈনিক জনবানী ও গনকন্ঠ)সাহিত্য ও ক্রীড়া সম্পাদক রিয়াজুল ইসলাম (দৈনিক আমাদের নুতন সময়)আইসিটি সম্পাদক সংকর চন্দ্র মিত্র (দৈনিক আজকের পত্রিকা) সদস্য পদে মোঃ আবদুল কুদ্দুস (দৈনিক মানবজমিন)  স্বপন কুমার দাস (দৈনিক কালের কন্ঠ)ইসরাত হোসেন লিটন (বাংলা টিভি ও দৈনিক কালবেলা)। এর পূর্বে বেলা ২টায় বার্ষিক সাধারন সভার ১ম পর্বে প্রেসক্লাব সভাপতি হয় সৈয়দ ফজলুল হকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর  রশীদ হাওলাদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম প্রমুখ।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন