প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিনে মাহমুদা বেগম কৃক এর বিশাল আয়োজন
চমকের পর চমক দিয়ে যাচ্ছেন মাহমুদা বেগম কৃক, যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করেও জনসভায় লোক সমাগম করা দুষ্কর, সেখানে মাহমুদা বেগম কৃক এর ডাকে পুরুষদের পাশাপাশি হাজার হাজার নারীরা সমাবেশে উপস্থিত হচ্ছে।
ফরিদপুরের বোয়ালমারিতে সাতৈর ইউনিয়নে গতকাল ২৯ শে সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকার সময়,সাতৈর বাজারে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানটি রূপ নেয় এক বিশাল জনসভায়। সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর ১ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মন্ডলী অন্যতম সদস্য, মাহমুদা বেগম কৃক।
তিনি তার বক্তব্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ও তার দীর্ঘআয়ু কামনা করেন। মাহমুদা বেগম কৃক সবাইকে প্রধানমন্ত্রীর জন্য বেশি বেশি দোয়া করতে অনুরোধ করেন ,তিনি আরো বলেন যাদের ঘরে চাল নাই,ছাদ নাই কিন্তুু মুখে জয় বাংলা বলে তাদেরকে মূল্যায়ন করতে হবে এছারাও ত্যাগী নেতাকর্মীদেরকে ভুলে গেলে চলবে না।
বিশাল এই জনসভায় সভাপতিত্বে করেন মোঃ আকবর হোসেন, মোহাম্মদ মজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ শাহিনুর রহমান (সজল), মোস্তফা জামান সিদ্দিকী, মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালাম, কাউন্সিলর নাজমা সুলতানা, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম মাছুম, গাজনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আদর আলী সহ অন্যান্যরা।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied