ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পবিপ্রবিতে রড চুরির অভিযোগে ছাত্রলীগ সভাপতি সাগর সাময়িক বরখাস্ত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৩০-৯-২০২৩ দুপুর ৩:২৩
চাঁদা না দেয়ায় রড নিয়ে যাওয়া, এন্ড্রয়েড মোবাইল নিয়ে যাওয়া, মারধরসহ প্রাণনাশের হুমকির ঘটনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
 
শুক্রবার(২৯সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অব্যাহতি প্রদান করা হয়। 
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শৃঙ্খলা পরিপন্থি সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কাজে জড়িত থাকায় তাকে এ সাময়িক অব্যহতি প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবেনা তার উপযুক্ত কারন সহ আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। 
 
উল্লেখ্য, পবিপ্রবি'র অভ্যন্তরে নির্মানাধীন শেখ রাসেল হল ও শেখ হাসিনা ছাত্রী হলের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার এনামুল হকের কাছে মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে ছাত্রলীগ সভাপতির অনুসারী কতিপয় নেতা-কর্মীরা প্রোজেক্ট ম্যানেজারের কাছে চাঁদা দাবি করা সহ নির্মান শ্রমিকদের মারধর ও নির্মান সামগ্রী তুলে নেয়ার অভিযোগ উঠেছিল। পরে ভুক্তভোগী এনামুল নিরাপত্তা চেয়ে দুমকী থানায় একটি সাধারণ ডায়েরি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাবরে লিখিত অভিযোগসহ সংবাদ সম্মেলন করেছেন। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস