ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবকে মাস্ক উপহার
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবকে মাস্ক উপহার দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিডিয়াবান্ধন রফিকুল ইসলাম আবুল। আজ শনিবার (৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক ও মিডিয়াবান্ধব ব্যক্তিত্ব রফিকুল ইসলাম আবুল। তিমি বলেন, আমি আপনাদের সাথে কাজ করতে চাই। এই করোনাকালীন সবাই সতর্ক থেকে কাজ করবেন। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাংবাদিকরাও ভূমিকা রেখেছেন। তিনি সাংবাদিকদের পাশে থেকে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়কালে বক্তব্য রাখেন- রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি বাবুল সিকদার, সাধারণ সম্পাদক প্রবীর চৌধূরী রিপন, সহ-সভাপতি খাইরুল কবীর, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক সোহেল সরকার প্রমুখ।
মতবিনিময় শেষে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের হাতে কিছু মাস্ক তুলে দেন প্রধান অতিথি।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন