জামালপুরে মিথ্যা মামলা দিয়ে নিরিহ পরিবার কে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামালপুর পৌর শহরের সরদারপাড়া গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃমাহমুদা বেগম(২৯) নামে এক গৃহবধু। শনিবার রাত ৯ ঘটিকায় শহরের একটি বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সরদারপাড়া গ্রামের মোঃ আনোয়ার রাসেলের স্ত্রী মোছাঃ মাহমুদা বেগম (২৯) বলেন, আমার স্বামীর পৈত্রিক সম্পতিতে আমরা দীর্ঘ বছর যাবত বসবাস করিয়া আসিতেছি এবং অনেক বছর আগে আমাদের ঘর উঠনোর সময় ঘরে চালের পানি পড়ার জন্য ঘরে পশ্চিম পাশ দিয়ে খালি জায়গা রাখা হয়েছিলো। উক্ত জায়গা দিয়ে একই এলাকার আবছার আলীর ছেলে মোঃ মামুন (৪৫) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩৫), আইনজীবী আব্দুল্লাহ আল মাছুম সুমন এর স্ত্রী মোছাঃ সুমি বেগম (৩৫), মোছাঃ বির্থী বেগমরা আমাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করিয়া আসিতেছিলো। এখন আমারদের এই পরিত্যক্ত জায়গাটি ঘর তোলার জন্য বন্ধ করে দিতে গেলে প্রতিবেশী মামুন গংরা বাদা প্রদান করে এবং আমাদের পরিবারের নামে আদালতে মিথ্যা মামলা করেন।পরবর্তীতে জামালপুর কোর্টের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দুপক্ষের কাগজপত্র দেখে মূল্যায়ন করে সঠিক বিচারের মাধ্যমে মামলাটি আমাদের পক্ষে রায় দিয়ে খারিজ করে দেন। কোর্টের রায় নিয়ে আমরা খালি জায়গায় ঘর উঠাতে গেলে মামুন গংরা আদলতের রায় অমান্য করিয়া আমাদেরকে আবার বাধা প্রধান করে এবং আমার পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।সেইসাথে আইনজীবী (সুমন) আমাদের নামে ১৪৮, ১৪৭, ৩২৩ ও ৫০৬ এতো গুলো ধারার মিথ্যা মামলা দিয়ে আমাদের পরিবারকে হয়রানির স্বীকার করছে এবং কোর্টে জামিনের জন্য গেলে তার ক্ষমতা দিয়ে কোন উকিল আমাদের পক্ষে দাড়াতে দিবেনা বলে হুমকি প্রদান করেন।
আমরা এর আগে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে থানায় সাধারন জিডি করিয়াছি।
মাহমুদা আরও বলেন আমরা এই মিথ্যা মামলা ও নির্যাতন থেকে মুুক্তি পেতে মাননীয় প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন করছি এবং জামালপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল আইনজী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।সুমনের মত স্বার্থলোভী আইনজীবীর জন্য মহৎ ও সম্মানের এই আইন পেশার সম্মান ক্ষুণ্য হচ্ছে।
এই বিষয়ে আইনজীবী এ্যাডভোকেট আবদুল্লা আল মাছুম (সুমন) বলেন, তারা আমাদের দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা টি বন্ধ করে নিতে গিয়েছিল আমরা বাধা দিলে তারা আমাদের উপর আক্রমণ করে এক পর্যায়ে আমার ছোট ভাইয়ের হাত কেটে যায়,পরবর্তী আমরা তাদের নামে মামলা দায়ের করি।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied