এ কেমন শত্রুতা, হরিণাকুন্ডুতে কৃষকের কলাগাছ কেটে দিলো দুর্বৃত্তরা
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা? উপজেলার ৮নং চাঁদপুর ইউনিয়নের সোনার দাঁড়িল গ্রামের জামাল জোয়ার্দ্দার নামে এক কৃষকের ৫কাঠা জমির কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃৃত্তরা। শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনার দাঁড়িল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে,সোনার দাঁড়িল গ্রামের ১নং ওয়ার্ডের জামাল হোসেন জোয়ার্দার এর ছেলে নাসির হায়দার, ৫কাঠা জমিতে কলা বাগান করেছে।কলাগাছ বড় হয়ে ফল দেওয়া শুরু করেছে। রাতে যেকোন সময় ফলন্ত কলা গাছগুলো দুর্বৃত্তরা কেটে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত চাষি নাসির হায়দার বলেন, ‘আমার সঙ্গে কার কী শত্রুতা আছে, তা জানা নেই। কী কারণে এই সর্বনাশ করল, তা–ও বুঝতে পারছি না।তবে পাশের মান্দার তলা গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে মিলন মন্ডলের সাথে তিন/চার দিন আগে কলাগাছের ডাগো কাটা নিয়ে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মিলন মন্ডলই এই ঘটনা ঘটিয়েছে বলে তারা জানতে পেরেছে।আশা করছি, পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ
মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়
দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ
মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে
নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার
অবশেষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ
ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।
গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড