ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় মানুষের ঢল


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১-১০-২০২৩ বিকাল ৬:২
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশির তালিকায় বেশ শক্ত অবস্থানে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। বৈরী আবহাওয়া থাকা সত্বেও তার আহবানে সাড়া দিয়ে নানা বয়সী হাজার হাজার নারী-পুরুষ দলে দলে যোগ দিয়েছেন প্রাক-নির্বাচনী প্রচারনার জনসভায়। গতকাল সন্ধ্যায় বাগজানা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই জনসভা পাঁচবিবি উপজেলার বাগজানা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 
 
বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল এর সভাপতিত্বে  জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন  আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
 
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম মহসীন আলী, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের আহবায়ক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হোসেন রাজা প্রমূখ। সভায় সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক নিজেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে ঘোষনা দেন। 
 
ইতিমধ্যে এই তরুন নেতা বিভিন্ন দূর্যোগ কালীন সময়ে অসংখ্য অসহায় মানুষদের কে ব্যাপক সহযোগিতা করে চলেছেন। এ ছাড়াও ইতিপূর্বেকার নির্বাচনী জনসভাগুলিতে তিনি যে সব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে ঈষর্নীয় সাফল্য দেখিয়েছেন । শুধু জয়পুরহাট নয় বিষয়টি দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে অল্প দিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে ওঠেন এই তরুন জননেতা।  তা হোক না কেন কোন নির্বাচনী সভা বা পথসভা কিংবা ধর্ম সভা বৃষ্টি-বাদল বা শীত-গ্রীস্ম উপেক্ষা করে তার সমাবেশে উপস্থিত হন বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ।  

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন