ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজার ট্রেনের সাব লেন ঢাকা-সিলেট


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১-১০-২০২৩ বিকাল ৬:১৯

চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের ১০১ কিলোমিটার চট্টগ্রামের দোহাজারী রেল স্টেশন থেকে। চট্টগ্রাম থেকে তা প্রায় ৪৯ কিলোমিটার। শুধু চট্টগ্রাম থেকেই কক্সবাজার ট্রেন চলাচল করবে তা  নয়। কারণ সিলেট ও ঢাকা থেকে টিকেট নিয়ে চট্টগ্রাম থেকেই কক্সবাজারের ট্রেনে ওঠা যাবে। ফলে ঢাকা ও সিলেটের ট্রেনের যাত্রীরা কক্সবাজারের ট্রেনে উঠতে পারবে। এসব যাত্রীদের জন্য অগ্রীম টিকেটের মাধ্যমে আসন বরাদ্দ থাকবে।
চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন প্রকল্পের দফতর সূত্রে জানা গেছে,  বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ের লিংক এর ১নং রুট হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের রেল স্টেশন গেদে হয়ে বাংলাদেশের দর্শনা থেকে ঈশ্বরদী হয়ে জামতলী পৌছাবে ট্রেন। এরপর জয়দেবপুর থেকে টঙ্গী হয়ে আখাউড়া পৌছাবে ট্রেন। আবার সিলেট থেকেও আখাউড়া পর্যন্ত আসা ট্রেন জংশন স্টেশনে থামবে। এরপর কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেন চট্টগ্রাম জংশনে পৌছাবে। চট্টগ্রাম স্টেশন থেকেই সিলেট ও ঢাকা থেকে আসা ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করতে পারবে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেন দোহাজারী হয়ে রামু পৌছাবে। এরপর রামু জংশন থেকে কক্সবাজার আবার রামু থেকে মিয়ানমার সীমান্তবর্তী এলাকা গুনদুম হয়ে মায়ানমারের বর্ডার স্টেশন পর্যন্ত যেতে পারবে। 
এদিকে, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজারের দূরত্ব প্রায় ১০১ কিমি.। প্রথম পর্যায়ে ১০১ কিমি. রেল লাইন স্থাপন হবে। ডুয়েল গেজ সিঙ্গেল লাইন এর সঙ্গে সাব রুট হিসেবে যুক্ত হবে টঙ্গীসহ ঢাকা। সিলেট সাব রুট হিসেবে যুক্ত হবে আখাউড়া ও কূলাউড়া রেল স্টেশন। কুলাউড়া থেকে শাহবাজপুর হয়ে ট্রান্স এশিয়ান রেলওয়ে(টিএআর) চলে যাবে ভারতের মহিশ্বশাণ স্টেশন পর্যন্ত। ট্রান্স এশিয়ান রেলওয়ে(টিএআর) এর দ্বিতীয় রুট ভারতের পশ্চিমবঙ্গের সিঙ্গাবাদ স্টেশন পর্যন্ত। আবার রোহনপুর থেকে রাজশাহী হয়ে ঈশ্বরদী স্টেশন পর্যন্ত যাবে ট্রেন। ট্রান্স এশিয়ান রেলওয়ে(টিএআর) তৃতীয় রুট হলো ভারতের পশ্চিমবঙ্গের রাধিকাপুর  থেকে বিরল স্টেশন হয়ে বাংলাদেশের দিনাজপুর ঢুকবে ট্রেন। এরপর ট্রেন চলবে পার্বতীপুর হয়ে আব্দুলপুর থেকে ঈশ্বরদী হয়ে যুক্ত হবে টিএআর এর সাব রুটে।  
এ ব্যাপারে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মফিজুর রহমান বলেন, ঢাকা ও সিলেট কক্সবাজার লাইনের সঙ্গে যুক্ত হবে সাব লাইন হিসেবে। দ্রুত গতিতে প্রকল্পের কাজ এগিয়ে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। আমাদের দর্শনা ষ্টেশন থেকে গেঁদে স্টেশন হয়ে ভারতের সঙ্গেও যুক্ত হবে পর্যটনের উদ্দেশ্যে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন । 

 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার