ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে করোনার গণটিকা নিতে বয়স্ক নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৭-৮-২০২১ বিকাল ৫:৪০

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও কোভিড-১৯-এর গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় জেলার ১১৫টি ইউনিয়নের মধ্যে ৯৮টি ইউনিয়ন ও ১১টি পৌরসভার মধ্যে ৩টি পৌর এলাকায় একযোগে এ টিকা কার্যক্রম চলছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে টিকা নিতে আগ্রহী বয়স্ক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। টিকা নিতে আগ্রহীরা মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে টিকা নিচ্ছেন। হাতের কাছে টিকা পাওয়ায় অনেক খুশি সাধারণ মানুষ।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, জেলার ১১৫টি ইউনিয়নের মধ্যে ৯৮টি ইউনিয়নে আজ টিকা দেয়া হচ্ছে। বাকি ১৭টিতে আজ শিশুদের রুটিন টিকা দেয়ার কার্যক্রম থাকায় আগামীকাল সেখানে কোভিডের টিকা দেয়া হবে। প্রতিটি ইউনিয়নে ও ১১টি পৌরসভার মধ্যে টাঙ্গাইল, মধুপুর ও গোপালপুর পৌরসভা এলাকায় কোভিডের টিকা দেয়া হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মেয়র, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত