ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে চালককে কুপিয়ে হত্যা, অটোরিক্সা ছিনতাই


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৩ বিকাল ৬:২২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বপন সরদার (৫০) নামের এক চালককে কুপিয়ে হত্যা করে অটোরিক্সাটি ছিনতাই করেছে দূর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা নামক স্থানের অনিক কম্পোজিটের সামনে এ ঘটনা ঘটে। নিহত স্বপন সরদার মাদারীপুর জেলার কালকীনি থানার হযরত কয়রিয়া ইউনিয়নের ঈদগাহ এলাকার রাজ্জাক সরদারের ছেলে। বর্তমানে তিনি গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ বউবাজার এলাকায় বসবাস করতেন।
 
নিহতের বড় ছেলে নাজমুল ইসলাম জানান, তারা পরিবার নিয়ে বিশ বছর যাবৎ গোলাকান্দাইল এলাকায় বসবাস করে আসছেন। তার বাবা গোলাকান্দাইল এলাকার নাগেরবাগ বউবাজার এলাকা থেকে গাউছিয়া পর্যন্ত প্রতিদিন অটোরিক্সা চালাতেন। শনিবার রাত সাড়ে দশটার দিকে একজন ব্যক্তি তার বাবার ফোনে ফোন করে ভাড়ায় ডেকে নিয়ে যান। নির্দিষ্ট সময়ে বাড়িতে না আসলে তারা পরিবারের লোকজন রাতে অনেক খোজাখুজি করেও তার বাবার সন্ধান পাননি। পরে রবিবার ভোর সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা নামক স্থানে তার বাবার লাশ পড়ে আছে এমন খবর পান তারা।
 
ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা নামক স্থানে স্বপন সরদার (৫০) নামের এক অটোরিক্সা চালকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের যেকোন সময় অটোরিক্সা ছিনতাইয়ের জন্য তাকে এলোপাথারী কুপিয়ে হত্যা করে লাশটি এখানে ফেলে যায়। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার