কাপ্তাইয়ের ব্যাংঙছড়িতে গাছ পড়ে যাত্রী ছাউনি বিধ্বস্ত
কাপ্তাইয়ের ব্যাংঙছড়িতে মরা গাছ পড়ে এলাকার যাত্রী ছাউনিটি বিধ্বস্ত হয়ে গেছে। কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাপ্তাই সড়কের পাশে অবস্থিত ব্যাংঙছড়ি যাত্রী ছাউনির ওপর বড় একটি গাছ পড়ে এঘটনা ঘটে। দীর্ঘ ১৫-২০ দিন ধরে উক্ত ছাউনির ওপর বিশাল গাছটি পড়ে থাকলেও তা সরিয়ে নিচ্ছেনা দায়িত্বশীল কেউ। ফলে জনদুর্ভোগে পড়েছে স্থানীয় এলাকাবাসী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও মারমা পাড়ার জনসাধারণের চলার পথে একমাত্র বিশ্রামের জায়গা এই যাত্রী ছাউনি। বহু দূর থেকে স্কুল, কলেজে যাতায়াতরত শিক্ষার্থী ও মারমা পাড়ার লোকজন এই যাত্রী ছাউনিতে বসে ক্লান্তি দূর করে নিজ নিজ গন্তব্যে রওনা দেয়। কয়েকদিন আগে যাত্রী ছাউনির পাশের বিশাল গাছটি ভেঙ্গে পড়ে ছাউনিটি বিধ্বস্ত হয়ে যায়। ফলে এলাকাবাসীর একমাত্র বিশ্রামের জায়গাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে মানুষ।
এলাকার মংসুচাই মারমা ও স্কুল শিক্ষার্থী মিনু মারমা এ বিষয়ে বলেন, দীর্ঘদিন যাবৎ মরা গাছটি যাত্রী ছাউনির পাশে বিপদজ্জনক ভাবে দাঁড়িয়ে থাকলেও বন বিভাগ গাছটি সরানোর ব্যবস্থা নেয়নি। ভাগ্য ভাল গাছটি যাত্রী ছাউনির ওপর যখন পড়েছে তখন ভিতরে কোন যাত্রী ছিলনা।
ইউপি সদস্য মহিম জানান, গত ২-৩ মাস আগেও প্রায় ৬০ হাজার টাকা খরচ করে এই যাত্রী ছাউনিটি সংস্কার করা হয়ে ছিল। তিনি বলেন, ছাউনির উপর গাছ ভেঙ্গে পড়ার বিষয়টি কাপ্তাই উপজেলা আইন-শৃঙ্খলা সভায় আলোচনা হয়।
কাপ্তাই ৪নং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লাভলী আক্তার জানান, বিষয়টি দুঃখজনক। তিনি বলেন, দুর্ঘটনা হওয়ার সময় কোন স্কুল, কলেজে পড়ুয়া শিক্ষার্থী বা কোন যাত্রী সেখানে ছিলনা। এতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। আগামী বাজেট আসলে পুনরায় যাত্রী ছাউনিটি সংস্কার করা হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
Link Copied