ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সিটি কর্পোরেশনের তেল চুরি করে কোটিপতি হয়েছেন ভেকু চালক দেলোয়ার


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৩-১০-২০২৩ দুপুর ২:৩৩
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেকু চালক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তেল চুরি করে বিক্রির মাধ্যমে কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। দীর্ঘ বছর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ভারী যানবাহন চালক হিসেবে যোগদান করার পর প্রতিনিয়ত তেল চুরির সাথে জড়িত থাকলেও সব সময় থেকেছেন ধরাছোঁয়ার বাইরে। সিটি কর্পোরেশনের ভেকু চালাতে প্রতিদিন শত শত লিটার তেলের প্রয়োজন হয়। এই সরকারি তেল চোরাই ভাবে বিক্রি করে দেলোয়ার হোসেন আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। দুর্নীতির টাকায় গড়ে তুলেছেন একাধিক বাড়ি জমি ফ্লাট। এছাড়াও ব্যাংকে নামে বেনামে রয়েছে একাধিক অ্যাকাউন্টে ডিপোজিট। তার বিরুদ্ধে অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
 
দেলোয়ার হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভেকু চালক হিসেবে অঞ্চল-৫ এ বর্জ্যব্যাবস্থাপনা শাখায় কর্মরত আছেন।নাম প্রকাশ না করার শর্তে এক গ্যারেজ মালিক ও কর্মচারী স্বীকার করেছেন দেলোয়ারের কাছ থেকে কম দামে তেল কেনার কথা বলেন, অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সংশ্লিষ্ট দফতরের  কর্মকর্তারা।দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি  ভোলা জেলায়। চাকরির সুবাদে বাস করেন রাজধানীর যাত্রাবাড়ী এলাকার পুর্ব কাজলা সামাদ নগরের। ২১৩/১৯ নং হোল্ডিংয়ে একটি সাড়ে তিন তলা ভবন বসবাস করেন, দেলোয়ার হোসেনের।ডেমরা এলাকার বাঁশেরপুলে তিন কাঠার আরো একটি টিনশেড বাড়ি রয়েছে যা ভাড়া দিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গ্রেড ১৬-র একজন কর্মচারী হয়েও আলিশান ভাবে জীবন যাপন করছেন এই দেলোয়ার হোসেন।
মাস্টার রোলে চাকরি জীবন শুরু করে বর্তমানে তিনি সিটি কর্পোরেশনে স্থায়ী হয়েছেন। নানা সময়ে তার বিরুদ্ধে অভিযোগ গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করেই তিনি বহাল তবিয়তে থাকেন। এ বিষয়ে জানতে চাইলে দৈনিক সকালের সময় কে দেলোয়ার হোসেন বলেন, আপনি রাখেন পরে এ বিষয়ে কথা বলব।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি