সাভারে দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
ঢাকার সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে থানা রোডের একটি কমিউনিটি সেন্টারে দুর্গোৎসব চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে সাভার মডেল থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহয়তা করা হবে বলে উল্লেখ করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুণ ভৌমিক নয়ন ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম এর সভাপতিত্বে ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদের সঞ্চালনায় উপজেলার পূজা উদযাপন কমিটির নেতারা বিভিন্ন মতামত ও উৎসব উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন।
সনাতন ধর্মাবলম্বী নেতারা বলেন, ধর্ম যারই হোক না কেনো উৎসব সবার। এবার ১২৩ টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এদিক খেয়াল রেখে প্রতিবারের মতো এবারেও সাভার উপজেলা জুড়ে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। এসময় পূজা চলাকালে দ্রুতগতির মোটরসাইকেল রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে পুলিশের প্রতি আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে ওসি দীপক চন্দ্র সাহা বলেন, পূজা চলাকালে দ্রুতগতির মোটরসাইকেল রোধ ও কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সচেষ্ট থাকবে সাভার মডেল থানা পুলিশ। এতে পুলিশের সাথে আইন-শৃঙ্খলায় পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকরা সমন্বয় করবে।
তিনি সবাইকে সব ধরনের গুজব হতে সতর্ক থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানো, উচ্চস্বরে সাউন্ড বক্স না বাজানোসহ সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন করতে আহবান জানান।
এসময় ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস, পুলিশ পরিদর্শক ও ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লাসহ সকল পূজা মন্ডপের নেতারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন