ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মহাত্মা গান্ধীর স্বপ্ন বাস্তবায়ন হলে বিশ্বে কোন অশান্তি ও সহিংসতা থাকতো না


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১০-২০২৩ দুপুর ৩:৪৩

অহিংস রাজনীতির প্রবক্তা  ব্রিটিশ তারানোর অন্যতম নেতা মহাত্মা মোহন দাস করম চাদ গান্ধী ১৫৪ তম জন্মবার্ষিকী ও বিশ্ব অহিংস দিবস উদযাপন করেছে  বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ । 

এ উপলক্ষে  ২ অক্টোবর  ( সোমবার)  বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে  এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক রাষ্ট্রদূত,বাংলাদেশ  হিন্দু  বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ। 

সমাবেশে  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের সহ সভাপতি স্বপন কুমার সাহা, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, বাংলাদেশ জাসদের নেতা হুমায়ুন কবির, আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে  অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক বলেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবার জন্যই সৃষ্টিকর্তা ১৫৩ বছর আগে মহাত্মা গান্ধীকে এই উপমহাদেশে জন্ম দিয়েছিলেন। মহাত্মা গান্ধী আন্দোলন সংগ্রামের মাধ্যমে উপমহাদেশের সর্বস্তরের লোকদেরকে ঐক্যবদ্ধ করেছেন এবং উপমহাদেশকে একটি স্বাধীন  দেশ হিসেবে  প্রতিষ্ঠার  স্বপ্ন  দেখেছিলেন । কিন্তু তখনকার কিছু রাজনৈতিক দুষ্ট চরিত্রের নেতারা একটি দেশ হতে দেয় নাই। সেই কারণে আজ উপমহাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা, সন্ত্রাস জঙ্গিবাদের বিস্তার ঘটছে। 

 সমাবেশে অন্যান্য বক্তরা বলেন মহাত্মা গান্ধী    আমাদের সত্য, সুন্দর ও শান্তির পথে চলার নির্দেশনা দিয়েছেন।  তার অহিংস নীতি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বার্তা।  মহাত্মা গান্ধীর স্বপ্ন বাস্তবায়ন হলে এই উপমহাদেশ তো বটেই   বিশ্বে কেন  অশান্তি ও সহিংসতা থাকতো না।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি