ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পরা মানুষের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছেন : এমপি শাওন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-১০-২০২৩ দুপুর ৩:৪৯

ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রী প্রদত্ত নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মিলনমেলা অনুষ্ঠিত।

বুধবার বেলা সাড়ে ১১টায় তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। গতরাত থেকে বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূল থাকায় নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘন্টা পর অনুষ্ঠান শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেও সুবিধাভোগীদের অংশ গ্রহণে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের জাতীয় নির্বাচনে যে ইশতেহার ঘোষনা করেছিলেন তা প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ণ করেছেন। ক্ষমতায় গ্রহণের পর থেকেই তিনি পিছিয়ে পরা মানুষের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। ডেঙ্গু, করোনাসহ সকল প্রাকৃতিক দূর্যোগে সাধারণ মানুষকে সামাজিক নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে নিরাপত্তায় নিশ্চিন্তে কাজ করে চলেছেন। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীন মানুষকে ঘরের ব্যবস্থা করেছেন। তিনি বাংলাদেশেকে স্মার্ট ঘোষনা করে ২০৪১ সালের মধ্যে তা পুরোপুরি বাস্তবায়ন করবেন বলে আশা রাখি। আগামী নির্বাচনে মনোনয়ন পেলে আপনারা আমাকে ভোটের মাধ্যমে বিজয়ী করলে আমি লালমোহন তজুমদ্দিনকে মডেল উপজেলা হিসেবে গড়ার কাজ করবো।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথের সভাপতিত্বে তজুমদ্দিন ষ্টুডিয়াম মাঠে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান (বিপিএম), সিভিল সার্জন ডা. মোঃ সফিকুজ্জামান, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইসচেয়ারম্যান কোহিনুর বেগম শিলা,

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান ও মেম্বাররাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ