ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে অংশের জমি ক্রয় করায় ৩ পরিবার গৃহবন্দী


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২৩ দুপুর ৪:৩৩

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ী হতে বের হওয়ার  রাস্তায় বেড়া দিয়ে গৃহ বন্ধী করে রেখেছে এক প্রভাবশালী পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের সড়াবাড়ী গ্রামে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার  সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই গ্রামের মৃত হাজী আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে বের হওয়ার গেইটে বাশের বেড়া দিয়ে গৃহ বন্দী করে রেখেছে সড়াবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে মোঃ মোস্তফা হোসেন,আসাদ আলীর ছেলে আবু হাসান, চান আলীর ছেলে বর্তমার ইউপি সদস্য বিপ্লব হোসেন ও মৃত শওকত মীরের ছেলে আতাউর রহমান। এই পরিস্থিতিতে গৃহ বন্দী ৩টি পরিবারের সদস্যরা প্রায় ২০দিন যাবত বাহিরে কোন কাজ কর্ম করতে পারছেন না, ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না,ঘরের ধান বিক্রি করতে পারছেন না হাট বাজারে।
গৃহ বন্দী পরিবারের পক্ষ থেকে মোঃ জিয়াউর রহমান জিয়া কান্না কন্ঠে বলেন, পূর্ব থেকেই ওই ব্যক্তিগন আমার বাড়ীর সামনে বেড়া দিয়ে রেখেছিল। আমাদের  কোন রকম পায়ে চলার মত রাস্তা ছিল। যে রাস্তা দিয়ে আমার পিতার লাশ দাফন করার জন্য বাড়ি থেকে বের করে কবরে নিতেও বাধা হয়ে যায়। খাটলি বেড়ার সাথে বেধে যাওয়ার পরনের পাঞ্জাবী ছিড়ে যায়। এ কারনে গত ১০ সেপ্টেম্বর রবিবার তাড়াশ রেজিষ্ট্রি অফিসে তার ভাইয়ের অংশের জমি ক্রয় করায় তারা জোরপূর্বক এসে আমার বাড়ির গেটের সাথে বেড়া দিয়ে যায়। তার পর থেকেই আমরা মানবতাহীনভাবে জীবন যাপন করছি।
এ বিষয়ে প্রভাবশালী আবু হাসান বলেন, আমাাদের জায়গায় আমরা বেড়া দিয়েছি। এ বেড়া কারও ভাঙ্গার শক্তি নাই।
এ ব্যাপারে প্রভাবশালী ইউপি সদস্য মোঃ বিপ্লব হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের বেড়া দেওয়ার প্রয়োজন ছিল বেড়া দিয়েছি। এ বিষয়ে কিছু বলার নাই । আপনাদের যা লিখার দরকার লিখতে পারেন।

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানে নিস্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে: মানিক এমপি

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রায়গঞ্জে ব্যক্তি উদ্যোগে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছর পর ফিরল ইসিজি সেবা

গলাচিপায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময়

পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে আবারও নাব্যতা সংকটে ১৫দিন ধরে ফেরি চলাচল বন্ধ

লাকসামে মোঃ আবুল কালাম এমপিকে সংবর্ধনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো খেলায় জড়িত থাকার অপরাধে নূর আলম গ্রেপ্তার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ারা উপজেলার নতুন কমিটি গঠন

পাটের ফলন ও দামে খুশি চাষিরা

মেহেরপুরে মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বারহাট্টায় সাবেক সভাপতি-সম্পাদকের পদ বহাল রেখে আ.লীগের কমিটি গঠন, ৪ নেতার পদত্যাগ