ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সদরপুরে চাঞ্চল্যকর মান্নান হত্যার প্রধান আসামি গ্রেফতার


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২৩ বিকাল ৫:১৩

ফরিদপুরের সদরপুর উপজেলায় চাঞ্চল্যকর মান্নান হত্যার ঘটনায় জড়িত থাকা প্রধান আসামি সোহেল মল্লিক (৩০) কে গ্রেফতার করা হয়েছে । গত কাল (৩ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। আসামি সোহেল উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর ডুবাইল গ্রামের দেলো মল্লিকের ছেলে। গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ (৪ অক্টোবর) মঙ্গলবার দুপুরে ফরিদপুর র‍্যাব-১০ এ তথ্য দেয়। র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২২ মে সন্ধ্যায় সোহেল মল্লিক ও তার অন্যান্য সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মান্ননকে মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় মান্নানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসকরা। গত ১১ জুন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহত মান্নানের ভাই মোঃ রজ্জব আলী বেপারী সদরপুর থানায় সোহেলসহ ১১ জন আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যার ঘটনার সাথে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন