জবির আইইআরে শরৎ উৎসব
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে (আইইআর) শরৎ উৎসব ১৪৩০ পালিত হয়েছে। আইইআরের সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শরৎ উৎসবটির আয়োজন করা হয়। বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের হলরুমে শরৎ উৎসবটি পালিত হয়।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নাচ,গান গেয়ে শিক্ষক শিক্ষার্থীরা মেতে উঠে। এছাড়াও শিক্ষার্থীরা শাড়ী পাঞ্জাবি পড়ে শরৎ উৎসবকে আরও রঙিন করে তুলে। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান, সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, লেকচারার সানজিদা আক্তার তান্নি, অনুরাধা পাল এবং নশিন আফরোজ সহ ইনিস্টিউটের সকল শিক্ষার্থীরা।
শিক্ষার্থী নুর মোহাম্মদ হিমেল বলেন, অন্যান্য বিভাগের মতো আমরাও খুব অল্প সময়ে মধ্যে শরৎ উৎসব পালন করি এতে শিক্ষক শিক্ষার্থীদের বন্ধনটা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করি শিক্ষার্থী ফারহানা ঐশী বলেন, সেমিস্টার শেষ হওয়ার পর থেকেই আমরা একটা কিছু করার প্লান করছিলাম।আমাদের ব্যাচের সবাই মিলে একটা দিন শাড়ি পাঞ্জাবি পড়ে উদযাপন করার প্লান ছিল প্রথমে। পরে মনিরা ম্যামকে জানালে সে জানায় সকল ব্যাচকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে। তখন আমরা শরৎ উৎসবের আয়োজন করি।সার্বিক পরিচালনায় ছিল আইইআর ছাত্রলীগ।
এমএসএম / এমএসএম
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ