ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রূপপুরে কাল ইউরেনিয়াম হস্তান্তর,বর্ণিল সাজে গোটা প্রকল্প


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৪-১০-২০২৩ বিকাল ৫:২১

পাবনার ঈশ্বরদীর রূপপুরে রাশিয়ার সহায়তায় নির্মিতব্য দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম আগামীকাল বৃহস্পতিবার প্রকল্প-সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। ইউরেনিয়াম হস্তান্তর কেন্দ্র করে ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বর্ণিল সাজে সাজানো হচ্ছে প্রকল্প, রুশ প্রকৌশলী ও কর্মীদের থাকার স্থান গ্রিণ সিটি এলাকা। বিশেষ করে গ্রিণ সিটির সামনের দেয়ালে আঁকা হয়েছে বিভিন্ন স্লোগান সংবলিত বর্ণিল চিত্রকর্ম।
কর্মকর্তারা জানান,‘ইতোমধ্যে রাশিয়া থেকে উচ্চ পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি দল রূপপুরে পৌঁছেছেন। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখন রূপপুরে অবস্থান করছেন। অনুষ্ঠানকে বর্ণাঢ্য ও স্মরণীয় করতে চলছে মহাকর্মযজ্ঞ। বর্ণিল সাজে সাজানো হয়েছে ঈশ্বরদী। এর আগে গত গত মাসের ( সেপ্টেম্বর ) ২৯ তারিখ ইউরেনিয়ামের প্রথম চালান কঠোর নিরাপত্তায় রূপপুরে আনা হয়।’
এদিকে ইউরেনিয়াম হস্তান্তর কেন্দ্র করে ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বর্ণিল সাজে সাজানো হচ্ছে প্রকল্প, রুশ প্রকৌশলী ও কর্মীদের থাকার স্থান গ্রিণ সিটি এলাকা। বিশেষ করে গ্রিণ সিটির সামনের দেয়ালে আঁকা হয়েছে বিভিন্ন স্লোগান সংবলিত বর্ণিল চিত্রকর্ম।
ঈশ্বরদীর রূপপুরের মানুষের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে। এ প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার ঈশ্বরদীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর উদ্যোগে এদিন দুপুরে ঈশ্বরদী থেকে রূপপুর পর্যন্ত আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
মিছিলে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাকশীর ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়ার চেয়ারম্যান বকুল সরদারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির