ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

অপতথ্য প্রচারিত হতে পারে নির্বাচনের আগে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১০-২০২৩ বিকাল ৫:২১

 আসন্ন জাতীয় নির্বাচনের আগে অপতথ্য প্রচারিত হতে পারে। ইতোমধ্যে অপতথ্য প্রচারের অনেক ঘটনা দৃশ্যমান হচ্ছে। এমনটি বন্ধ না হলে নির্বাচন প্রভাবিত হতে পারে। তাই ফ্যাক্ট চেকিং এন্ড ভেরিফিকেশন কৌশল সম্পর্কে সাংবাদিকরা সচেতন হলে জাতি উপকৃত হবে বলে জানিয়েছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুন নাহার হেনা। 
ফ্যাক্ট চেকিং এন্ড ভেরিফিকেশন টেকনিকস ফর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বুধবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলামের সঞ্চালনা কর্মশালায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন-জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ। কর্মশালায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৫০ জন সদস্য অংশ নেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নূরুন নাহার হেনা বলেন, তথ্য প্রবাহের অবাধ গতি জনজীবনকে যেমন সহজ করেছে তেমনই ভুয়া ও অপতথ্যের কারণে মানুষ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফ্যাক্ট চেকিং এন্ড ভেরিফিকেশন কর্মশালার প্রধান আলোচক ও বাংলা ভিশন চ্যানেলের সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমিন তার আলোচনায় ভুয়া সংবাদ প্রচার রোধ করার জন্য তথ্য যাচাইয়ের প্রতি গুরুত্ব আরোপ করেন। সেইসঙ্গে তথ্য যাচাই-বাছাই করার বিভিন্ন টুলস, সফটওয়্যার সম্পর্কে সাংবাদিকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। ক্রাইম রিপোর্টাররা খুব সংবেদনশীল ক্ষেত্রে কাজ করেন বলে এই ক্ষেত্রে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব সম্পর্কে তিনি সাংবাদিকদের সচেতন করেন।

এমএসএম / এমএসএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।